• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত বরিশালে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে এসে নিখোঁজ হওয়া তিন স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।

খবর পেয়ে বেলা ৩টার দিকে উদ্ধার কার্যক্রমে অংশ নেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বেলা ৪টার দিকে প্রথমে দুজনের লাশ উদ্ধার করা হয় এবং বেলা ৫টা ১০ মিনিটের দিকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

মৃতদের মধ্যে জমজ দুই ভাই আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে পড়ে এবং আবির অষ্টম শ্রেণির ছাত্র।

ঘটনার খবর শুনে বিভিন্ন স্থান থেকে নদীর পাড়ে জড়ো হন শত শত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আত্মীয়-স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা। একপর্যায়ে মেঘনা নদী পরিণত হয় শোকের ছায়ায়। স্তম্ভিত হয়ে ওঠে আকাশ-বাতাস।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী জানা যায়, রোববার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনারগাঁও মোগড়াপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের চার শিক্ষার্থী গোসল করতে নামলে একজন তলিয়ে যাওয়ার সময় তাকে বাঁচাতে আরেকজন এগিয়ে গেলে পর্যায়ক্রমে সেও তলিয়ে যায়। পরে আরেকজন তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজন কোনোভাবে উপরে উঠে আসতে সক্ষম হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা শত চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার অভিযানের পর তিনজনকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, তিনজন শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। লাশগুলো সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...