• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত বরিশালে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

শিশুকন্যার মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সের শিশুকন্যার মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মা সোনিয়া খাতুনের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের ঈদগাঁহ পাড়ায় এ ঘটনা ঘটে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় শিশু আনিকা খাতুনকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটি চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, সকালে কাজে যাওয়ার সময় আলামিন (৩৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তারা লাঠি নিয়ে মারামারিতেও জড়ান। পরে আলামিন বাড়ি থেকে বেরিয়ে গেলে ঘুমন্ত শিশু আনিকার মুখে ঘরে থাকা ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে সোনিয়ার বিরুদ্ধে। বিষয়টি শিশুটির দাদি দেখতে পেয়ে বাধা দিতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির মা সোনিয়া খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...