• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত বরিশালে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

মাদকের টাকা জোগাড়ে সন্তানকে বিক্রির চেষ্টা, পুলিশের অভিযানে উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রামে মাদক সেবনের টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী শিশুকন্যাকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে।

শনিবার  (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তাকে তার মা সীমার কাছে হস্তান্তর করা হয়েছে।

সদরঘাট থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, সীমা(২৬) নামের এক নারী ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তার স্বামী লোকমান হোসেন সাগর(২৭) তাদের ২০ মাস বয়সী মেয়েকে বিক্রির জন্য বাসা থেকে জোর করে নিয়ে গেছেন। তার স্বামী মাদকাসক্ত বলেও অভিযোগ করেন ওই নারী।

পুলিশ জানায়, সীমা ও লোকমান সদরঘাট থানার পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় থাকেন। শনিবার রাতে লোকমান তাদের মেয়ে ফাতেমা আক্তারকে মাদক সেবনের টাকা জোগাড় করতে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন বলে অভিযোগ করেন তার স্ত্রী।

অভিযোগ পাওয়ার পর পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, অভিযুক্ত সাগর তার খালাত ভাইকে গিয়ে নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছিলেন। তখন তার খালাত ভাই কৌশলে সাগরের কাছ থেকে শিশুটিকে নিয়ে নিজের হেফাজতে রেখে দেন।

তিনি আরও বলেন,  অভিযুক্ত সাগরের স্ত্রী সীমা আক্তার অভিযোগ করলেও সন্তান উদ্ধারের পর স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...