• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত বরিশালে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

ডাকসুর ‘অনার বোর্ডে’ ঠাঁই পেলেন রাশেদ খাঁন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় নতুনভাবে স্থাপিত অনার বোর্ডে ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।

এর আগে ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর ১৯২৪-২৫ সেশন থেকে ২০২৫-২৬ সেশন পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) এবং সাধারণ সম্পাদকদের নাম সম্বলিত একটি নতুন অনার বোর্ড স্থাপন করা হয়। তবে সেখানে শুরুতে সব সাবেক নেতার নাম একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি। রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে ২০১৯ সালের ডাকসু নির্বাচন ও তার ফলাফল নিয়ে চলা দীর্ঘদিনের বিতর্কে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।

উল্লেখ্য, ২০১৯ সালের ওই ডাকসু নির্বাচনে জিএস পদে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবং মো. রাশেদ খাঁন ৬ হাজার ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...