• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
নরেন্দ্র মোদির জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা অবশেষে মুখ খুললেন এমপি গাজী নজরুল ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকির ফ্যামিলি কার্ড কর্মসূচি বরিশাল “বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি” গঠন প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে থাকার আশ্বাস জহির উদ্দিন স্বপনের আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালালেন তারা ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে অ্যাপ চালু করল সরকার

মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা: সন্দেহ ভাজন ব্যক্তি সহ ৪ জন নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংসভাবে কুপিয়ে মা শাহিনুর বেগম (৩৮), বড় মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও সায়মা (২১) ও শিশুকন্যা শিফা আক্তারকে (০৯) হত্যা করা হয়।
সন্দেহভাজন ব্যক্তি অন্তর মজুমদার সহ ৪ জন নিহত হয়েছে, এ ঘটনায় আহত মেঝো মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তারকে (১৭) আশংকাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। আটক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইটপাটকেলে পুলিশ সদস্য ৬-৭ জন সদস্য আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রায়পুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল তিনজনের মৃত্যুর বিষয়টি ও আঘাত আটক ব্যক্তির বিষয়টি নিশ্চিত করেন।
এর-আগে, বেলা সাড়ে ১১টার দিকে রায়পুর পৌরসভার (৩ নং ওয়ার্ড) গোডাউন রোড এলাকার ভাড়া বাসা থেকে মুমূর্ষু অবস্থায় মা ও ৩ মেয়েকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. বাহারুল আলম ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। উন্নত চিকিৎসার জন্য এক জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।  নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘ কয়েক বছর ধরে রায়পুরে বসবাস করেন।
নিহত সায়মা ঢাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আহত ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েকবছর ধরে শাহীনুর তার সন্তানদের নিয়ে ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহীনুর ওই বাসায় বসবাস করে আসছেন। সকালে তিন মেয়েসহ শাহীনুরকে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক জখম করে অভিযুক্ত যুবক।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক যুবককে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, ৩ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। একজনকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। তাকেও সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিতরা ইটপাটকেল ছুড়লে আমাদের ৬-৭ জন সদস্য আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...