• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে খাদে পড়ে অ্যাম্বুলেন্স, আহত ১৩ জন মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার এক ঘন্টা বাদেই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ছাত্রদের দিয়ে আলিমের খাতা মূল্যায়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নরসিংদীর মাধবদীতে পরীক্ষকের দায়িত্বে থেকেও নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে আলিম পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

অভিযুক্ত নাসির উদ্দিন মাধবদী থানার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ২০২৬ সালের আলিম পরীক্ষার ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নাসির উদ্দিন নিজে মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন করাচ্ছেন।

ভিডিওটি নজরে আসার পর বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের মাধবদী থানায় নাসির উদ্দিনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর আওতায় মামলা করেন।

এদিকে উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বোর্ডের সব পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিডিওটি যাচাইসহ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...