• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিটকিনি আটকানো নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বরযাত্রীর গাড়ি থামিয়ে ‘মিষ্টির টাকা’ দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে হামলা লং মার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে: গোলাম পরওয়ার শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, আহত মা ও ভাই বরগুনায় বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা

বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে ফেরার পথে. বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশে স্বজনদের বাড়ি বেড়ানো শেষে ভারতে ফেরার পথে বেনাপোল চেকপোস্টে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে গৌতম মিস্ত্রি (৫৫) নামের ভারতীয় পাসপোর্টযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত গৌতম মিস্ত্রি কলকাতার ৭৮/১ কালিয়ানগর সূর্য সেন পল্লী এলাকার রমনী মিস্ত্রির ছেলে।

নিহতের স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট তারা বেনাপোল রুট দিয়ে বাংলাদেশের বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘ ১২ দিন বেড়ানো শেষে আজ সকালে নিজ দেশ ভারতে ফেরার উদ্দেশ্যে বেনাপোলে পৌঁছান। কিন্তু বাস থেকে নামার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারতীয় এক যাত্রী বেনাপোলে এসে মারা যাওয়ার খবর পেয়েছেন এবং নিহতের স্ত্রী ইমিগ্রেশন দফতরে যোগাযোগ করেছেন। ভারতীয় হাইকমিশনের প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দ্রুত লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...