• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ সদস্যকে থাপ্পড়, মাগুরায় নয়ন গ্রেফতার সুপারি গাছে না উঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৮ মিরপুরে বিহারি ক্যাম্পে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ ম্যাচের কাঠি ও রেশমি সুতায় দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় গ্রেপ্তার রংপুরে ৪ হত্যা, মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি ঢাকা-ভোলা কানেক্টিং রোডে রুট পরিদর্শনে সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব রংপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত

সুপারি গাছে না উঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে না চাওয়ায় রিয়াদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ চররুহিতা এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রিয়াদকে রুবেল সুপারি গাছে উঠতে বলে। কিন্তু রিয়াদ উঠবে না বলে জানিয়ে দেয়। এতে রুবেল ক্ষিপ্ত হয়ে রিয়াদকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় রিয়াদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই রুবেল পালিয়ে যায়। এতে তাকে আটক করা সম্ভব হয়নি।

চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, সুপারি গাছে না উঠায় রিয়াদকে ছুরিকাঘাত করে রুবেল। এতে রিয়াদ মারা যায়। ঘাতক রুবেল পলাতক, তাকে আটকের জন্য আমরা খুঁজছি। সে মাদক সেবন করত।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...