• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ! রংপুরে ৪ হত্যা, আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি বরিশালের সাজাপ্রাপ্ত আসামির সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, উদ্ধার করতে বাড়ির মালিককে ডাকলেন চোর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় গিয়ে সেই তরুণী নিজেই বললেন মদ খেয়েছি মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর পটুয়াখালীতে মসজিদের কক্ষে মুয়াজ্জিনের লাশ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

রাজধানীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ। এ উপলক্ষ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপি হেডকোয়ার্টার্সে সমন্বয় সভা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে পিকেট, টহল, ফুট পেট্রোল, সিসিটিভি, ডিবি, সাদা পোশাকে গোয়েন্দা দল, সোয়াট, বোম্ব ডিসপোজাল ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

সভায় জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্ধারিত রুট ও সময়ের মধ্যে শেষ করা, আজান ও নামাজের সময় লাউড স্পিকার ব্যবহার না করা এবং নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত হয়। পাশাপাশি শোভাযাত্রায় ব্যাগ-পোটলা না নেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, জন্মাষ্টমী সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...