• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আহত আ. লীগ নেতা প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা আগুনে পুড়ে ছাই হলো ছেলেকে প্রবাসে পাঠানোর জমানো ২৫ লাখ টাকা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বরিশালে সেতু আছে সংযোগ সড়ক নেই, জমি অধিগ্রহণ ছাড়াই দখলের অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে ভয় দেখিয়ে ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাকে অব্যাহতি ‘আমি আমার জীবনসঙ্গীর হাত ধরে রেখেছিলাম, কিন্তু স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল’ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে আগৈলঝাড়া থানায় হামলা-ভাঙচুর , গ্রেপ্তার ৩২

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়ের রানা এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২০ আগস্ট তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। ওই আদালত রিমান্ড শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন।

সে অনুযায়ী, বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য ডনকে কারাগার থেকে আদালতে আনা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে।

শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...