• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
নরেন্দ্র মোদির জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা অবশেষে মুখ খুললেন এমপি গাজী নজরুল ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকির ফ্যামিলি কার্ড কর্মসূচি বরিশাল “বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি” গঠন প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে থাকার আশ্বাস জহির উদ্দিন স্বপনের আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালালেন তারা ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে অ্যাপ চালু করল সরকার

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বলিউড সুপারস্টার আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি বিয়ের আয়োজন নিয়ে কথা বলেছেন আমির। অভিনেতা জানান, এই বিয়ে হবে খুবই সাধারণ ও ব্যক্তিগত। পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া বড় কোনো আয়োজন থাকছে না। তিনি বলেন, এটি একটি সাদামাটা ভাবেই হতে যাচ্ছে। নিজ বাড়িতেই বিয়ে হবে।

আমির খান জানান, তারা দুজনই চেয়েছেন বিয়ের অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগত ও শান্ত পরিবেশে সম্পন্ন করতে। কোনো জাঁকজমক বা বড় অনুষ্ঠান থাকছে না। তিনি আরও বলেন, বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য ও খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। বলিউডের ঘনিষ্ঠ তারকা যেমন শাহরুখ খান ও সালমান খান উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনো জল্পনা চলছে।

প্রসঙ্গত, গৌরি স্প্র্যাট বেঙ্গালুরুভিত্তিক একজন উদ্যোক্তা, যিনি ওয়েলনেস ও বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত লেখক ও চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরির আগের সংসারে তার একটি সন্তানও রয়েছে। চলতি বছরের শুরুতে আমির খান প্রথমবার গৌরির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন, এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

অন্যদিকে, এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্ত ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। কিরণ রাওয়ের সঙ্গে ১৬ বছরের সংসার জীবনের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

সুত্র: বলিউড বাবলস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...