• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পরকীয়ার অপবাদে নারী-পুরুষকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ মানসিক ভারসাম্যহীন সবুজের মৃত্যু ঢাকা ওয়াসার নতুন এমডি নিয়োগ, এক সচিবকে প্রত্যাহার স্বামীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবির মামলায় স্ত্রী কারাগারে নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা প্রায় ১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি নিখোঁজের চার দিন পর মাটি খুঁড়ে কলেজছাত্রের লাশ উদ্ধার রংপুরে ৪ হত্যা, ‘সিসিটিভি ক্যামেরার ভয়েই বিদ্যুৎবিচ্ছিন্ন করেন সিদ্ধার্থ’

লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
ভোলার লালমোহন উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও গাঁজা সেবনে ব্যবহৃত রোলিং পেপার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা। এ সময় সন্দেহজনক ওই এলাকার দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ও অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুত করা প্রায় ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা মূল্যের ৩০ হাজার ৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং গাঁজা সেবনে ব্যবহৃত প্রায় ৫২ হাজার ২০০ টাকা মূল্যের ৩৪৮ বান্ডেল রোলিং পেপার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় অসাধু ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিগারেট ও রোলিং পেপারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...