• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান। এর ঠিক পাশেই অবস্থিত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) এই বঙ্গভবনেই শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির এই শপথ ঘিরে কোলাহল বঙ্গভবন এলাকায় এখন অন্যরকম ব্যস্ততা। কোলাহলপূর্ণ এই এলাকা এখন চারিদকে শুধুই নিস্তব্ধতা। বঙ্গভবন ঘিরে সাজ সাজ বর আর নিয়ন্ত্রিত যান চলাচলে বদলে গেছে জনবহুল এই এলাকার চিত্র। নতুন এই রাষ্ট্রপ্রধানকে বরণে যেন প্রস্তুত বঙ্গভবন।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থিত বঙ্গভবনের আশপাশ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বঙ্গভবনের সামনে থাকা দীর্ঘদিনের ব্যাড়িকেডগুলো সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গভবনের আশপাশের এলাকার সড়কজুড়ে পরিচ্ছন্নতার ছাপ। কোথাও কোথাও এখনও পরিচ্ছন্নতা কর্মীদের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়াও এই এলাকাকেন্দ্রিক সড়কের কোথাও কোথাও সড়ক ডাইভারশন রাখা হয়েছে ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে।

এছাড়াও এই এলাকার বিভিন্ন স্থানে সড়ক ডাইভারশন থাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে থাকতে দেখা গেছে। একই সঙ্গে গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার ফলে ফুটপাতসহ এই এলাকা ফাঁকা থাকতে দেখা গেছে। তবে এলাকাজুড়ে জনসাধারণের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে।

এদিকে, রাষ্ট্রীয় এই ভবনের বাইরে থেকে দেখলেও বোঝা না গেলেও, নতুন এই রাষ্ট্রপ্রধানকে বরণে বঙ্গভবনের ভেতরে চলছে বড় আয়োজনের প্রস্তুতি। তবে বাইরে থেকে দেখে বোঝা যায় বঙ্গভবনের সামনের অংশ পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখা হয়েছে। প্রবেশপথের সৌন্দর্য এবং বিভিন্ন স্থাপনার আশপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিশেষ নজর দেওয়া হয়েছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকায় যানবাহনের নিয়ন্ত্রিত চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন।

বৃহস্পতিবারই (২০ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...