• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব সেন্টমার্টিনে পৌঁছাল মৌসুমের প্রথম জাহাজ, গেলেন ৮৩৬ পর্যটক এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা ‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’ জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালে ইয়াবা ক্রয় করতে এসে জনতার হাতে ধরা এক কলেজ কর্মচারী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ইয়াবা ক্রয় করতে এসে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামের এক কলেজ কর্মচারী।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে। গণধোলাইয়ের শিকার মাসুম পার্শ্ববর্তী মাদারীপুরের ডাসার এলাকার বাসিন্দা।

তিনি (মাসুম) খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রী কলেজের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত রয়েছেন। কয়েকদিন পুর্বে সে ছুটিতে বাড়িতে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের এক ইয়াবা কারবারির কাছ থেকে ইয়াবা ক্রয় করে মোটরসাইকেলযোগে ফিরছিলেন পার্শ্ববর্তী ডাসার এলাকার চিহ্নিত ইয়াবা সেবী মাসুম।

পথিমধ্যে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে একদল যুবক তাকে তল্লাশী করে দুইপিচ ইয়াবা পায়। এসময় উত্তেজিত জনতা তাকে (মাসুম) গণধোলাই দেয়।

একপর্যায়ে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেতে নিজের মোটরসাইকেল, মোবাইল, মানিব্যাগ ফেলে মাসুম দৌঁড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে গণধোলাইয়ের শিকার মাসুমের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...