• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে অব্যাহতি

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে জামায়াতের এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জামায়াতের ওই নেতাকে দলীয় পদ থেকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামীর আমির সৈয়দ নিয়ামুল হাসান।

অব্যাহতি পাওয়া ওই নেতার নাম ইনামুল মোল্লা। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। তিনি বেসরকারি কে হালিম হাসপাতালের অভ্যর্থনা পদে চাকরি করেন।

জানা গেছে, তিনি পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড জামায়াতের আমির। তদন্তে সত্যতা প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি তাদের পরকীয়ার সম্পর্কের কথা উভয় পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াতের ওই নেতার মোবাইলে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। এমনকি তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, ‘গত দুদিন আগে ওই নারীর স্বামী আমাকে প্রবাস থেকে ফোনে জানান ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক আছে।’

পৌরসভা জামাতের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ বলেন, ‘আমরা প্রবাসীর এক স্ত্রীর সঙ্গে পরকীয়া অভিযোগের ভিত্তিতে এনামুল মোল্লাকে প্রাথমিকভাবে মৌখিক ভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...