• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মুচলেকায় মুক্তি পেলেন মাহদী হাসানসহ ৩ জন শাহরুখ-অজয়কে ‘পান মশলা’ নিয়ে খোঁচা সানির, এরপরেই ভাইরাল নিজের পুরনো বিজ্ঞাপন বরিশালের উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী গৌরনদীতে শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি “জীবনের গল্প বাকি আছে অল্প” ফেসবুকে আবেগঘন পোষ্ট করা সেই বিএনপি নেতা আর নেই চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’, পাত্রের পাল্টা অভিযোগ ‘কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করলে তাকে চুমু দিবো, এমন সুশীল ব্যক্তি আমি না’ নারীদের জন্য চালু হলো বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে যুবকের গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে যুবকের গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি বর্ষণ করেছেন এক অজ্ঞাত যুবক। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে স্থানীয় টিপু খান (২১) নামে এক যুবকের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগী যুবকের। পিস্তল দিয়ে গুলি ছোড়ার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গুলি ছোড়া ওই যুবকের নাম পরিচয় ও প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বর জানা সম্ভব হয়নি। ভুক্তভোগী যুবক টিপু খান ভাঙ্গা উপজেলা সদরের ইলিয়াস খানের ছেলে।

স্থানীয় বাসিন্দা হাচান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার রাত সাড়ে এগারোটার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে সড়কের ওপর রেখে চা খেতে নামেন এক যুবক ও এক নারী। স্থানীয়রা ওই যুবককে প্রাইভেটকারটি সাইড করে পার্কিং করে রাখতে বলেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে ওই যুবককে গাড়ি থেকে পিস্তল দিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি এবং গালিগালাজ করতে দেখা যায়।

ভুক্তভোগী যুবক টিপু খান বলেন, আমি বন্ধুদের সাথে ওই এলাকায় বসে ছিলাম। হঠাৎ ঢাকার দিক থেকে একটি প্রাইভেটকার এসে থামে। গাড়িতে একজন যুবক ও এক নারী ছিলেন। তারা প্রাইভেটকারটি সড়কের ওপর রেখে চা খেতে নামেন। তখন আমি তাদের ভদ্রভাবে বলি ভাই গাড়িটি সুন্দর করে পার্কিং করে রাখেন। এতে তারা আমার ওপর ক্ষিপ্ত হয় এবং তর্কাতর্কি শুরু করেন। এক পর্যায়ে গাড়িতে গিয়ে পিস্তল বের করে আমার পা লক্ষ্য করে গুলি করে। আমি তাৎক্ষণিকভাবে সরে যাই। না হলে দুটি গুলি আমার পায়ে লাগতো।

তিনি বলেন, আমি ভাগ্যক্রমে তাৎক্ষণিক সরে গিয়ে বেঁচে গিয়েছি। এক পর্যায়ে ওই ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। যার কারণে গাড়ির নম্বরটি দেখতে পাইনি। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দায়ের করবো।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান দীপু বলেন, বিষয়টি আমার জানা নেই। তারপরও এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...