• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারে পরিপত্র জারি আগামী ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বাড়িতে বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষা, সেই মেধাবী শিক্ষার্থী পেল জিপিএ-৫ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শোনার পর এক শিক্ষার্থীর মৃত্যু সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দুদকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায় এসএসসির ফল আশানুরূপ না হওয়ায় এক স্কুলছাত্রীর মৃত্যু আমেরিকান রাষ্ট্রদূতের গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ বৃদ্ধা ভিক্ষুককে হাতুরি পেটা, মাদকাসক্ত জমজ দুই ভাই গ্রেপ্তার

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬ হাজার ৯ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।
আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ পরীক্ষার্থী।গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ পরীক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ১৯ হাজার ৯ জন।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...