• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদো, তবু ক্ষুধা প্রথমবারের মতো

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেন এটি তার প্রথম বিশ্বকাপ, এমন মন্তব্য করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজ। তিনি ৪১ বছর বয়সী এই তারকাকে “ফুটবলের উদাহরণ ও রেফারেন্স” হিসেবে অভিহিত করেছেন। প্রতিভাবান নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে পর্তুগাল এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপার অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে দলে রোনালদোর উপস্থিতি এখনও বিতর্ক তৈরি করছে। তিনি কি এখনো দলের জন্য ইতিবাচক প্রভাব রাখছেন, নাকি সময়ের সঙ্গে তার কার্যকারিতা কমে গেছে, এ নিয়ে প্রশ্ন উঠছে।

পরিসংখ্যান অনুযায়ী, পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী এই তারকা জাতীয় দলের হয়ে ১৪৩ গোল করেছেন, যা বিশ্ব ফুটবলে অতুলনীয়। তবে সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোতে তিনি শেষ ৯ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন।

তবুও কোচ রবের্তো মার্তিনেজ তার ওপর পূর্ণ আস্থা রাখছেন। তিনি বলেন,‘রোনালদো ফুটবলের একটি উদাহরণ এবং রেফারেন্স। যারা ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ভালোবাসা গড়ে তোলে, তাদের জন্য ক্রিশ্চিয়ানোকে অনুসরণ করা দারুণ বিষয়।’

মার্তিনেজ আরও বলেন, ‘এটি তার ষষ্ঠ বিশ্বকাপ হলেও দলের ভেতরে এটি তার প্রথম বিশ্বকাপের মতোই মনে হয়। তীব্রতা, আবেগ এবং নেতৃত্ব দেওয়ার প্রস্তুতিতে।‘

তিনি রোনালদোর ভূমিকা নিয়ে ব্যাখ্যা করে বলেন, ‘দলের আক্রমণে ক্রিশ্চিয়ানো একজন গুরুত্বপূর্ণ ফিনিশার, যিনি পেনাল্টি বক্সে সঠিক মুভমেন্টের মাধ্যমে অন্যদের জন্য জায়গা তৈরি করে দেন।’

অন্যদিকে, পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ জানিয়েছেন, ছোটবেলায় তিনি যখন ২০০৪ ইউরো দেখেছেন, তখন ১৯ বছর বয়সী রোনালদো পর্তুগালকে ফাইনালে তুলেছিলেন। সেই অভিজ্ঞতাই তার অনুপ্রেরণা।

ফার্নান্দেজ বলেন, ‘আমরা সবাই ছোটবেলা থেকে ক্রিশ্চিয়ানোকে দেখে বড় হয়েছি। তার পাশে একই দলে খেলতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা সবাই তাকে সমর্থন করছি এবং পর্তুগালকে যতদূর সম্ভব এগিয়ে নিতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...