বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ মে দেশটিতে পালিত হবে ঈদ। আর ১৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস।
রোববার (১৭ মে) সন্ধ্যার দিকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।
মন্ত্রণালয় বলেছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে (সোমবার) থেকে শুরু হবে। সেই অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
দেশটির বার্তা সংস্থা আনতারার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজধানী জাকার্তায় জাতীযত চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।