• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন কোটালীপাড়ায় আ. লীগের ৮ দফা দাবিতে মশাল মিছিল কুয়াকাটায় সড়কের পাশে পড়ে থাকা পর্যটকবাহী জিপে আগুন উজিরপুরে নিখোঁজের দুইদিন পর ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’-নুরুল হক নুর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের মুলাদীতে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট বরিশালে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, দুটি ঘর বিধ্বস্ত

কুয়াকাটায় সড়কের পাশে পড়ে থাকা পর্যটকবাহী জিপে আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা পর্যটকবাহী একটি জিপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির মালিকের সন্দেহ, কেউ পরিকল্পিতভাবে এতে আগুন দিয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ি) একসময় কুয়াকাটায় আসা পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে এটি সড়কের পাশে অচল অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে তা নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মো. ইমরান বলেন, দীর্ঘদিন ধরে গাড়িটি ওই স্থানে রাখা ছিল। অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আগুন নেভানোর চেষ্টা করতে দেখেন।

তিনি বলেন, আমার মনে হচ্ছে, কোনো দুর্বৃত্ত ইচ্ছাকৃতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। গাড়িটি দুর্ঘটনা বা অন্য কোনো কারণে পুড়লে এত দিনে এমন ঘটনা ঘটতে পারত। আমার সন্দেহ, কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের চিহ্নিত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী বলেন, কয়েকজন মিলে তারা সৈকতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে ঘটনাস্থলে ছুটে যান। পরে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা তারা দেখতে পাননি।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদারের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

গাড়ির মালিক পরিকল্পিতভাবে আগুন দেওয়ার সন্দেহ প্রকাশ করলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...