• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরির চেষ্টা, দুই নারী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
মানিকগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীর ছদ্মবেশে চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটক দুই নারী হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের জুনাইদ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার (২০) এবং লাখাই উপজেলার মৌশাদিয়া গ্রামের শাকির হোসেনের স্ত্রী মিনা আক্তার (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মন্দিরে মহানামযজ্ঞ উপলক্ষে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়। এ সময় অভিযুক্ত দুই নারী হাতে শাঁখা ও কপালে সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বীর ছদ্মবেশে অনুষ্ঠানে অংশ নেন। প্রসাদ বিতরণের সময় তারা এক নারী ভক্তের গলা থেকে সোনার চেইন চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে উপস্থিত ভক্তরা তাদের হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা তাদের মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন, মহানামযজ্ঞ চলাকালে শত শত ভক্তের উপস্থিতিতে এক নারী ভক্তের স্বর্ণের চেইন চুরির চেষ্টার সময় দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের পুলিশে দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীদের বিরুদ্ধে কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ না দেওয়ায় তাদের ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে চুরির ঘটনার কোনো আলামত উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...