• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় জেলা জজ আদালতের বিচারক নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জামালপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম সামিউল হক নামে এক বিচারকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার  লাহেড়িকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিচারক এ কে এম সামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিছরাকান্দা এলাকার সাবেক পরিকল্পনা সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে বিচারকের মরদেহ উদ্ধার করে। এ সময় আহত চালককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সিভিল জজ এ কে এম সামিউল হকের মরদেহ উদ্ধার করা হয়। আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...