• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলারসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংকি সাইকেল’ গিফট দিতে চান প্রধানমন্ত্রী স্বর্ণের দোকান থেকে কর্মচারীর নগ্ন মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে জিম্মি করে মিলাদের খিচুড়ি ছিনতাই গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের সাতক্ষীরায় গৃহবধূর মরদেহ উদ্ধার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি গলাচিপায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

শিক্ষার্থীদের বিদেশ গমনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শিক্ষার্থীদের বিদেশ গমনের ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বরিশাল ব্রজমোহন কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের আগে ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিতে শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে এখন দক্ষতার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। গতানুগতিক ও শুধু সনদনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। তাই দেশের ও আন্তর্জাতিক শ্রমবাজারে যেসব খাতে চাহিদা রয়েছে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলাম মূল্যায়নের কাজ চলছে।

নুর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও নিরাপদ করতে সাইবার আইন দ্রুত সংশোধন করা হবে। সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে মানবাধিকার আইন ও গুমসংক্রান্ত আইন সংসদে পাস হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।

পরে প্রতিমন্ত্রী নুর ছাত্র অধিকার পরিষদ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...