• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকির ফ্যামিলি কার্ড কর্মসূচি বরিশাল “বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি” গঠন প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে থাকার আশ্বাস জহির উদ্দিন স্বপনের আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালালেন তারা ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে অ্যাপ চালু করল সরকার সাতক্ষীরায় পাঁচটি ৫০০ টাকার জাল নোটসহ কিশোর আটক পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

মো. সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের কালো ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে ‘স্বৈরাচারের কালো ছায়া’র বিদায় বলে আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির এবং  বিরোধীদলীয় নেতা  ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল।’

রাষ্ট্রপতির পদত্যাগের পর শুক্রবার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনি কী কারণে পদত্যাগ করেছেন এ বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই। কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে, তিনি রাষ্ট্রপতি পদে থাকার আর যোগ্য নন, তিনি তাঁর যোগ্যতা হারিয়েছেন।’

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছে জামায়াত। তাঁকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াক আউট করেছিল জামায়াত জোট।

সাহাবুদ্দিনকে জুলাই গণহত্যার সমর্থক বলে আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘তিনি অভিভাবক হিসেবে ব্যর্থ। তিনি তাঁর দায়িত্ব পালন করেননি। গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা অন্যায্য, জনগণের ওপর এটা জুলুম। নীরবে তিনি সবকিছুতে সমর্থন দিয়েছেন।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান জামায়াত আমির। তিনি বলেন, আশা করছি, নিরপেক্ষভাবে রাষ্ট্রপতি পদের মর্যাদা রক্ষা করে চলবেন। যদি তা করেন, তবে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করব।

সদ্য সাবেক রাষ্ট্রপতি চিকিৎসার জন্য বিদেশ যান, এতে আপত্তি জামায়াত আমিরের। তিনি বলেছেন, সব চিকিৎসাই দেশে সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...