• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ ‘জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে অস্বীকৃতি, মারধরে বাবার মৃত্যু আটক ৩ মোদীর ভিডিও সরানো ইস্যুতে ভারতের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ ধর্মান্তরিত হয়ে যাওয়া মেয়ের শ্রাদ্ধ করলেন পিতা ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে পরকীয়ার অভিযোগে জামায়াতকর্মী আটক

মেয়ে থেকে ছেলে হওয়ায় কেয়ার বাড়িতে উৎসুক জনতার ভিড়

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গাচালা এলাকায় একজন তরুণের শারীরিক পরিবর্তনের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ায় পরিবর্তন করা হয়েছে জন্ম নিবন্ধন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে এ খবর ছড়িয়ে পড়ার পর তাকে একনজর দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

লিঙ্গ পরিবর্তন হওয়া ১৬ বছর বয়সি কেয়া আক্তার কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীরচালা এলাকার কাউয়ুম দেওয়ানের সন্তান। সে স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। বর্তমানে তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কাবির।

পরিবার সূত্রে জানা যায়, গত বছরের পর থেকে তার শরীরে ধীরে ধীরে কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে। পরিবারের সদস্যরা জানতে পারলে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন। তবে চিকিৎসকরা এটিকে হরমোনজনিত শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে জানান। সাম্প্রতিক সময়ে পরিবর্তন আরও স্পষ্ট হওয়ায় সে পুরুষ পরিচয়ে জীবনযাপন শুরু করেছে। নতুন করে জন্ম নিবন্ধন সংশোধনের মাধ্যমে তার নাম পরিবর্তন করা হয়েছে।

তরুণের মা কনিকা ইসলাম বলেন, আমরা ওর বিয়ের বিষয়ে কথা বললে রেগে যেত। পরে জানতে চাইলাম সমস্যা কি, এক সময় সে আমাদের সব খুলে বলে। আমরা পরে ডাক্তারের কাছে যাই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে হরমোন পরিবর্তন হচ্ছে বলে জানান৷ আমরাও দেখতে পাই অনেক পরিবর্তন। মেয়েদের সব গুণ ছেড়ে ছেলেদের মতো হয়ে যায়৷ পরে আমরা কয়েকদিন আগে নাম পরিবর্তন করেছি৷

এ বিষয়ে কেয়া আক্তার ওরফে কাবির বলে, ২০২৫ সাল হতে আমার পরিবর্তন দেখতে পাই৷ এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, পরীক্ষার পরে পরিবারকে জানাই৷ আমার আগে নিয়মিত মাসিক হত, সেটি বন্ধ হয়ে গেছে৷ আমার শরীরের এখন ছেলেদের সবকিছু তৈরি হচ্ছে। আমার নাম পরিবর্তন করা হয়েছে। আমি বিজ্ঞানের শিক্ষার্থী, সুতরাং এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...