• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

মেয়ের বিয়ের বাজারের টাকা হারালো রাস্তায়, কুড়িয়ে পেয়ে ফেরত দিল ট্রাফিক পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতুলি এলাকায় তাজুল ইসলাম নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া ৫০ হাজার টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিয়েছে সদর ট্রাফিক পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে তথ্য প্রমাণের মাধ্যমে ওই ব্যক্তির কাছে টাকা বুঝিয়ে দেয় পুলিশ।

পুলিশ জানায়, বিকেলে তাজুল ইসলাম তার মেয়ের বিয়ের বাজার করার জন্য জেলার নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম থেকে সিএনজি চালিত অটোরিকশা করে শহরের কাউতুলি মোড়ে আসেন। অটোরিকশা থেকে নেমে ভাড়া দিয়ে চলে যান।

তবে তার থাকা ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগটি এসময় রাস্তায় পড়ে যায়। কিন্তু বিষয়টি তিনি খেয়াল করেননি।

পরে সেখানে দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের এটিএসআই নরুল আমিন ব্যাগটি পেয়ে খুলে দেখেন যে তাতে ৫০ হাজার টাকা রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রাসেলুর রহমান বলেন, টাকার ব্যাগ পেয়ে এটিএসআই নরুল আমিন আমাকে জানান।

পরে বিষয়টি আমাদের স্যারদের জানানো হয়। এদিকে টাকা হারানোর বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তি আমাদের কাছে আসেন। এসময় তথ্য প্রমাণের মাধ্যমে তাকে তার হারানো ৫০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে বৃদ্ধ তাজুল ইসলাম বলেন, আমার মেয়ের বিয়ের বাজার করার জন্য গ্রাম থেকে জেলা শহরে এসেছিলাম। আমার সব টাকা সড়কে পড়ে গিয়েছিল, প্রথমে খেয়াল করিনি। দীর্ঘ সময় খুঁজাখুজির পর খবর পাই, এক পুলিশ অফিসার আমার টাকাগুলো পেয়েছেন। আমার টাকাগুলোর তথ্য প্রমাণ দেওয়ার পর তারা আমাকে বুঝিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, পৃথিবীতে এখনও সৎ মানুষ আছে। যার কারণে আমি বড় বিপদ থেকে উদ্ধার হয়েছি। তা না হলে বিয়ে দিতে অনেক কষ্ট হয়ে যেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...