• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নরেন্দ্র মোদির জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা অবশেষে মুখ খুললেন এমপি গাজী নজরুল ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকির ফ্যামিলি কার্ড কর্মসূচি বরিশাল “বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি” গঠন প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে থাকার আশ্বাস জহির উদ্দিন স্বপনের আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালালেন তারা ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে অ্যাপ চালু করল সরকার

মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের উদ্ধার করে উপজেলা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে  ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ ওই মাদ্রায়ার সাথে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে হাত বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বামা বিস্ফোরিত হলো আমি জানি না।’

মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে প্রায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে।’

এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...