• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব

বরিশালে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

“শব্দে জাগুক সৃজন, সাহিত্যে আলোকিত হোক মন” শ্লোগানকে সামনে রেখে বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ‘সাহিত্য পাতা’র সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সোলায়মান হাওলাদার, সাহিত্য পাতার সদস্য হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিরুন নাহার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, অফিসার্স কাউন্সিলের সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। এসময় কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও মননশীলতা বিকাশে ‘সাহিত্য পাতা’র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হলে তাদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ আরও সমৃদ্ধ হবে।

‘সাহিত্য পাতা’র সম্পাদক সহযোগী অধ্যাপক সোলায়মান হাওলাদার বলেন, “কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে লেখা সংগ্রহ করা হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন বলেন, “গত তিন মাস আগে আমরা যেভাবে বিজ্ঞানচিন্তা প্রকাশ করেছি, একই ধারাবাহিকতায় এবার আষাঢ়ে ‘সাহিত্য পাতা’ প্রকাশ করা হলো। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বরিশালের অন্যান্য কলেজের তুলনায় এটি একটি ভিন্নধর্মী উদ্যোগ দাবি করে তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা জীবন, মেধার বিকাশ এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগকে এগিয়ে নিতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীর সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...