• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু, এখন শঙ্কামুক্ত আমি এটার শেষ দেখে ছাড়ব: বাঁধন রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ সকালে কারখানায় এসে দেখি চাকরি নেই বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না স্বামীর সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে গৃহবধূকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার বরিশালে সাত কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুর সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন কাউখালীতে মেজর-কর্নেল পরিচয়ে প্রেমের ফাঁদ, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী

বরিশালে সাত কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুর সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাত কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুর সংযোগ সড়ক নির্মানের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর শাখা নদীতে নির্মিত ধামুরা সেতুর উপরে দাঁড়িয়ে শত শত এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

মানববন্ধন চলাকালীন উপস্থিত এলাকাবাসী দ্রুত সেতুটির সংযোগ সড়ক নির্মান করে জনসাধারনের জন্য উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে অংশগ্রহণ করে উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল তালুকদার বলেন, সাত কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুটি সংযোগ সড়কের কারনে প্রায় দেড় বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। অথচ মানুষ কষ্ট করে মই দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওই সেতুর ওপর দিয়ে চলাচল করছে। এলাকাবাসীর এ সীমাহিন দুর্ভোগের বিষয়টি দেখার যেন কেউ নেই।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক স্বপন মল্লিক বলেন, আমরা সাধারন মানুষ সেতুটির কারনে নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। জমি নিয়ে বিরোধ থাকলেও প্রসাশন তা দ্রুত সমাধান করছেন না। যেকারণে সেতুটি নির্মিত হওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও শুধুমাত্র সংযোগ সড়কের কারনে সেতুটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক সোহাগ খান বলেন, মানুষের উপকারের জন্য নির্মিত সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কারনে সেতুটি কোন কাজে আসছেনা। জমি নিয়ে বিরোধ থাকলেও তা দ্রুত সামাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোন উদ্যোগ নেই।

মানববন্ধনে উপস্থিত ওই এলাকার অসংখ্য বাসিন্দারা বলেন, তারা সেতুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সেতুটি উন্মুক্ত হলে ওই সড়ক পথে শোলক, বাটাজোরসহ বিভিন্ন এলাকায় তারা যাতায়াত করতে পারবেন। অপরদিকে জমির মালিকানা দাবীকারী আব্দুর রব বলেন, উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের খামখেয়ালী পনার কারনে সেতুটির সংযোগ সড়ক নির্মান কাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, জমি নিয়ে বিরোধের কারনে সংযোগ সড়কটি নির্মান কাজ বিলম্বিত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...