• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

বরিশালে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক : ‘ট্রান্সফর্মিং লাইভস্ থ্রু নিউট্রিশন’ প্রকল্পের সহযোগিতায় পুষ্টি সমন্বয় কমিটির এক সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন সভায় সভাপতিত্ব করেন।

সালমা পারভীন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে গর্ভবতী মায়েদের পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে। জন্মের পর যেসব শিশুরা শারীরিক প্রতিবন্ধকতায় ভোগে তাদের অধিকাংশই পুষ্টিহীনতার শিকার। গর্ভকাল থেকেই মায়ের সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অপুষ্টি শুধু ব্যক্তি নয়, একটি দেশের সামগ্রিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব ফেলে। পুষ্টি নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি পরিবারের সদস্যদের এ বিষয়ে সচেতন হতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে একটি সুস্থ, সবল ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

সভায় শুভেচ্ছা বক্তৃতা দেন, বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজন রায়, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...