• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

বরিশালে ঘুমন্ত গৃহবধূর কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার লুট

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূর দুই কানের স্বর্ণালংকার ছিঁড়ে নিয়ে গেছে এক চোর। এতে গুরুতর আহত হয়েছেন ওই নারী। তাঁর দুই কান থেকে রক্তক্ষরণ হয়ে বিছানা ভিজে যায়। একই বাড়িতে থাকা আরেক নারীর নাকের গহনা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় চোর। পরে চোর চোর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে পালিয়ে যায় সে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চর মহিষা গ্রামে। আহত গৃহবধূ জেলে শাহজাহান হাওলাদারের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১২টার দিকে শাহজাহান হাওলাদারের বাড়ির এক পাশের টিন খুলে ভেতরে প্রবেশ করে চোর। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শাহজাহান হাওলাদারের স্ত্রীর দুই কানে থাকা স্বর্ণালংকার ছিঁড়ে নিয়ে যায় সে। এতে তাঁর দুই কান গুরুতর জখম হয়।

এরপর শাহজাহান হাওলাদারের পুত্রবধূর নাকের গহনা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে চোর। তবে নাকের গহনা নিতে পারেনি সে। এ সময় ওই বাড়িতে চোর ঢোকার বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তবে এর আগেই পালিয়ে যায় চোর।

পরে বাড়ির একপাশে টিন খোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে চোরের একটি জুতাও উদ্ধার করা হয়েছে বলে জানান তারা।

ঘটনার পর থেকে চর মহিষা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা রাতে পাহারা জোরদার করার পাশাপাশি দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর বলেন, এ ঘটনার ব্যাপারে আমরা এখনও কিছু শুনিনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...