• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস নতুন দায়িত্ব পেলেন গয়েশ্বর চন্দ্র রায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু পিরোজপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে ফেরার পথে. বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু কলেজে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর জামায়াত নেতার

পিরোজপুরে ২২০ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের নেছারাবাদে ২২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দৈহারী নৌপুলিশ। সোমবার দুপুরে উপজেলার ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠবডির ট্রলারে তল্লাশি করে বিপুল পরিমাণ এ মাংস উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. খলিল (৪১) ও তাফালবাড়িয়া গ্রামের চান মিয়া মাঝির ছেলে বাবুল ফরাজি (৪২)।

দৈহারী নৌপুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠবডির ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। পরে মাংস পরিবহনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

দৈহারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিয়াজ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাথরঘাটা থেকে বিভিন্ন নৌপথে নেছারাবাদে অবৈধভাবে হরিণের মাংস আনা হচ্ছে। মাছ, কাঠ ও গোলপাতাবাহী ট্রলারসহ বিভিন্ন নৌযানে এসব মাংস পরিবহন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হয় বলে তাঁদের দাবি। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে। আজ গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...