• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁধনের ওপর হামলা ছাত্রলীগ নেতা মনিরুলের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে যুবক নিহত ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০৪ বছরের বৃদ্ধকে কারাগারে পাঠালেন আদালত বরিশালে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার পারিবারিক বিরোধের জের ধরে খুনের শিকার ছয় বছরের শিশু, গ্রেফতার ২ সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ইতালিতে বাঁধনের ওপর হামলা, মিলল হেনস্তায় জড়িতদের পরিচয় ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, শেখ হাসিনাকে ফেরত পাঠালেই গ্রেপ্তার: শামা ওবায়েদ ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক বরিশালে একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার

পারিবারিক বিরোধের জের ধরে খুনের শিকার ছয় বছরের শিশু, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

প্রেম এবং পারিবারিক বিরোধের জের ধরে খুনের শিকার ছয় বছরের শিশু বিথী রাণী ভুতি। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গার উত্তর কুমরপুর ডুংডুংগীরহাট মাঝিপাড়ায় সোমবার রাতে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বিথী অমল চন্দ্রের মেয়ে।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করে থানা হেফাজতে নেয়। এদের একজন পুরুষ, চার নারী এবং তিন শিশু ছিল।

মঙ্গলবার বিকালে নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা করে। এ মামলায় পুলিশ এলাকার গোপীনাথের স্ত্রী পুটালী ও কন্যা সোহাগিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আটক অন্য ছয়জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উত্তর কুমরপুর ডুংডুংগীরহাট মাঝিপাড়ার অমল চন্দ্রের কন্যা বিথী রানী ভুতিকে সোমবার দুপুর ১২টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি এবং মাইকিং করা হয়। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

কোথাও কোনো খোঁজ না পেয়ে সন্ধ্যার পর বাবা অমল চন্দ্র প্রতিবেশীদের নিয়ে পাড়ার প্রতিটি বাড়ি তল্লাশি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী গোপীনাথের বাড়ির টিউবওয়েলের ঢালে ছোট গর্তে শিশুটির লাশ ভাসতে দেখে লোকজন। লাশটি উদ্ধার করে দেখেন সেটি বিথী রাণীর নিথর দেহ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...