• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে পাওয়া গেল পটিয়ায় ইউটিউবকে চ্যালেঞ্জ করতে বিশ্ববাজারে বিলিবিলি পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ সাতক্ষীরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার সব ঘটনার ওপর নজর রাখছি আমরা, মক্কা চুক্তিতে বাংলাদেশ প্রশ্নে জয়সওয়াল নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চেষ্টা, গ্রেফতার ১৪ দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক পাগলা নদীতে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

পাগলা নদীতে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে একসঙ্গে ৫ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) জেলা সদরের দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এক ফেসবুক পোস্টে এই মর্মান্তিক ঘটনার তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৬ থেকে ৭ বছর।

তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট)  দুপুরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে একসঙ্গে গোসলে নামে ওই ৫ শিশু। তবে এক পর্যায়ে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে দুপুরে দেওয়া ফেসবুক পোস্টে এমপি বুলবুল লিখেছেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে আজ এক অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পাগলা নদীতে গোসল করতে গিয়ে একসঙ্গে ৫ জন শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।’

তিনি আরও লিখেছেন, ‘নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন এবং নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...