• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন ৬ সুবিধা, অনুমোদন আজ পারিবারিক কলহে মায়ের বিরুদ্ধে সাড়ে ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগ ডিলারের অনিয়ম ঘিরে ক্ষোভ; গুদাম থেকে সার ছিনিয়ে নিলেন কৃষকরা স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা দেশে কমদামি সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়ল; প্রজ্ঞাপন জারি বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ স্থানীয় নির্বাচন সম্ভব নয় নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু রাজধানীতে বাস চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

পটুয়াখালীতে নানা বাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মাহির হোসেন (৬) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার হাজিপুর এলাকায় মহাসড়কে বিআরটিসি বাসের চাপায় এ ঘটনা ঘটে।

নানা ওহিদ শিকদারের সাথে বরিশালে যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হয়েছিল মাহির। নিহত স্কুলশিক্ষার্থী উপজেলার দক্ষিণ মুসুল্লিয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে এবং দক্ষিণ মুসুল্লিয়াবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্লে শ্রেণির শিক্ষার্থী।

নিহত মাহিরের পিতা মহিউদ্দিন কুয়াকাটা পৌরসভা এলাকার বাসিন্দা এবং পেশায় তিনি একজন ঝিনুক ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ দিন আগে বাবা মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে এসেছিলেন মাহির। আজ সোমবার(১৪) সেপ্টেম্বর)বরিশালে যাওয়ার উদ্দেশ্য দুপুরের দিকে নানা ওহিদ শিকদারের সাথে গাড়ির অপেক্ষায় মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কুয়াকাটা থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস(ঢাকা মেট্রো ব ১৫৬৪৩৫) শিক্ষার্থী মাহিরের গায়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় ঘাতক বাস ও গাড়ির ড্রাইভারকে আটক করে পুলিশে দেয় জনতা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি জব্দ করেছে।পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...