• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস নতুন দায়িত্ব পেলেন গয়েশ্বর চন্দ্র রায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু পিরোজপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে ফেরার পথে. বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু কলেজে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর জামায়াত নেতার

নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ছায়েদুর রহমানের সহকর্মীরা জানান, বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। তখন তাঁকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় ছায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে তাঁর স্ত্রী বাসায় ফিরে ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ছায়েদুর রহমানের তিন মেয়ে। তাঁর বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। তাঁরা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...