• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দুই আবার কবে থেকে শুরু হবে অতিভারী বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস হরিদাসচন্দ্রের গ্রেপ্তা‌রে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে শিক্ষামন্ত্রী’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ গাইবান্ধার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে চার দিনের রিমান্ড

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন সমর্থক

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাদারীপুরের শিবচরে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন রবিন চৌধুরী নামের এক সমর্থক। যোগ দিলেন ইরানে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বাহাদুরপুর এলাকায় নিজ বাড়িতে এ কর্মসূচির আয়োজন করেন তিনি।

রবিন চৌধুরী জানান, আর্জেন্টিনার প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থানের প্রতিবাদ জানাতেই তিনি প্রতীকীভাবে এ কর্মসূচি পালন করেছেন। কালের কণ্ঠকে তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইসরায়েলপন্থী অবস্থান তিনি মেনে নিতে পারেননি। সে কারণেই দীর্ঘদিনের সমর্থিত দল ছেড়ে ইরানকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে রবিন চৌধুরী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক ছিলাম। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার পরও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। একজন মুসলমান হিসেবে আমি এটি মেনে নিতে পারিনি। তাই আজ থেকে আমি ইরান ফুটবল দলের সমর্থক।

দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য আর্জেন্টিনাকে বিদায় দিলাম।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...