• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দুই আবার কবে থেকে শুরু হবে অতিভারী বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস হরিদাসচন্দ্রের গ্রেপ্তা‌রে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে শিক্ষামন্ত্রী’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ গাইবান্ধার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে চার দিনের রিমান্ড

ঢাকার হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ জুলাই) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

এর আগে গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রিফাত আল আফসানী আসামিকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেদিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

আবেদনে বলা হয়, আসামি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিলে উস্কানিমূলক বক্তব্য দেন এবং অর্থায়ন ও নির্দেশনার মাধ্যমে ঘটনাস্থলের ঘটনায় জড়িত ছিলেন—এমন সাক্ষ্য-প্রমাণ তদন্তে পাওয়া গেছে।

আসামি জামিনে মুক্তি পেলে পলাতক থেকে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি ঘটনায় পরবর্তী সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট সকাল ১০টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকার সামনে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনায় জেবুন্নেছা আফরোজসহ একাধিক ব্যক্তি জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় এ মামলাটি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...