• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
শ্রেণিকক্ষে পাঠদানের সময় ফ্যান ছিঁড়ে ২ শিশুশিক্ষার্থী আহত পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন সরকারি সার বিতরণকালে হট্টগোল, গুদাম ভাঙচুর করে সার লুটের অভিযোগ প্রেমিকার ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী প্রেমিক আহত বরিশালে ঠিকাদারকে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, মালিক আটক রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতা রঞ্জিত ঘোষের মৃত্যু টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ, আটক ২ একজনের ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে ডিডাব্লিউএফ নার্সিং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোট দিতে এসে আটক ৩

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষে এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, সবার সহযোগিতায় তিনজন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...