• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ইমাদ পরিবহনের চাপায় পথচারী নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রাজাপুরে দুরপাল্লার যাত্রীবাহী বাস ইমাদ পরিবহনের চাপায় প্রান হারিয়েছে মতিউর রহমান নামের ষাটোর্ধ এক পথচারী।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লার হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাজাপুরের বাঘড়ি এলাকায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে চালক শামসুল হককে পুলিশের হাতে তুলে দেয়।

বরিশালের দিক থেকে আসা ভান্ডারীয়াগামী ইমাদ পরিবহন বাসটি মতিউরকে চাপা দিয়ে দ্রুত চালিয়ে স্থান ত্যাগ করে।’

নিহত মতিউর রহমান রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লা বাড়ি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস সার্চ বিডি নিউজকে বলেন, ‘বাস ও বাসের চালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...