• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী গলায় রুটি আটকে প্রাণ গেল স্কুলছাত্রীর বরিশাল মহানগর সাবেক ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম পবিত্র রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) চুরি করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ বরিশালে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা পটুয়াখালীতে গভীর রাতে গৃহবধূর ঘর থেকে যুব জামায়াত নেতা আটক

ছেলের বিয়ে মেনে না নেওয়ায় বাবাকে আঘাত, অতঃপর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রামের বাঁশখালীতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ছেলের বিরুদ্ধে। পরিবারের অমতে বিয়ে করায় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে গাছের ডালের আঘাতে প্রথমে আহত হন এবং পড়ে বৃদ্ধের চিকিৎসাধীন মৃত্যু হয়।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিধা গাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ হলেন, শাহাজাহান (৫২)। নিহত মো. শাহাজাহান উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। তাঁর অভিযুক্ত ছেলের নাম শওকত।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে নিজের ইচ্ছায় বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে শওকত ক্ষুব্ধ হয়ে বাবাকে গাছের ডাল দিয়ে বাবাকে আঘাত করেন, এতে মাথায় শাজাহান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

কালিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম জানান, শওকত পরিবারের সদস্যকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। পরিবারের সদস্যরা এই বিয়ে মেনে না নেওয়ায় কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলের আঘাতে পিতার মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার (ওসি) রবিউল হক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্রের গাছের আঘাতে পিতা আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে লাশ ময়নাতদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...