• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

চাঁদপুরে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁদপুরের কচুয়ায় সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এক আবাসিক চিকিৎসককে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান। গ্রেফতার চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী (৩৮) টাঙ্গাইল জেলার বাসিন্দা।

সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, রোববার রাতে কচুয়া বিশ্বরোডসংলগ্ন সিটি হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলার পশ্চিম পাশের আবাসিক কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে ডা. আসিফের কক্ষ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত দুই রোল ফুয়েল পেপার, বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, চিকিৎসক আসিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাতেই তাকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...