• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সের সামনে পরিচালিত এক চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিএমপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার এসআই বাসুদেবের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গড়িয়ারপাড় পুলিশ বক্সের সামনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিলেন।

চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করে তল্লাশী করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

​আটককৃতরা হলো গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের মো. শাহজাহান সিকদারের ছেলে হাফিজুর রহমান সিকদার (৩২) ও একই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মদকাঠী গ্রামের নুরুল আমীন ফকিরের ছেলে ইমাম হাসান (১৯)।

সূত্রে আরও জানা গেছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...