• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব

গৌরনদীতে সেই ইউপি সদস্যর বাড়িতে ফের চুরি সংঘঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাত্র আড়াই মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় ইউপি সদস্যার বসত ঘরের তালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা ইউপি সদস্যরা ঘর থেকে একটি পানির মোটর, এলইডি টেলিভিশনসহ ঘরে থাকা মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হেলেনা আক্তারের খাঞ্জাপুর গ্রামের বাড়িতে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ইউপি সদস্যা হেলেনা আক্তার জানিয়েছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা রবিবার দিবাগত রাতে বরিশালের বাসায় ছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা বসত ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। দুস্কৃতকারীরা বাসার মধ্যে থাকা পানির মোটর, এলইডি টেলিভিশনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

ইউপি সদস্যা আরো জানিয়েছেন-সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে তাদের খবর দেয়। পরবর্তীতে বাড়িতে এসে দুধর্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

সূত্রমতে, এরপূর্বে গত ১৪ জুলাই দিবাগত রাতে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা ইউপি সদস্যা হেলেনা আক্তারের বসত বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। পরবর্তীতে ঘরের আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানিয়েছেন-খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...