• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলারসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংকি সাইকেল’ গিফট দিতে চান প্রধানমন্ত্রী স্বর্ণের দোকান থেকে কর্মচারীর নগ্ন মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে জিম্মি করে মিলাদের খিচুড়ি ছিনতাই গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের সাতক্ষীরায় গৃহবধূর মরদেহ উদ্ধার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি গলাচিপায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সৌদি আরবের পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি মো. সাদ্দাম হাওলাদার।

গত ৩১ আগস্ট ফেসবুক পোস্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, প্রবাসজীবন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর পক্ষে আর রাজনীতি করা সম্ভব নয়। দলের প্রতি কোনো ক্ষোভ বা অভিযোগ নেই উল্লেখ করে তিনি জানান, এখন থেকে তিনি রাজনীতির বাইরে থেকে সাধারণ মানুষের সেবা করতে চান।

সাদ্দাম হাওলাদারের ওই ভিডিও ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে হঠাৎ করে তাঁর এমন সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ বা অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাদ্দাম তাঁর ফেসবুক পোস্টে জানান, তাঁর পরিবার ও আত্মীয়স্বজনের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিজেও তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। জাতীয় উপ-নির্বাচন কমিটির সাবেক সদস্য এবং ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী হিসেবেও কাজ করেছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...