• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, ইমাম গ্রেফতার কিছু শিল্পমালিকের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পটুয়াখালীতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখবেন যেভাবে ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণার পর গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এলিজা জামান আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন স্ত্রীকে দায়ী করে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা এনসিপির নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ আত্মপ্রকাশ আজ বরিশাল নগরীর জিয়া সড়কে মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খানের জমি জবর দখলের অভিযোগ

কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কক্সবাজারের চকরিয়ায় সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চকরিয়া সরকারি হাই স্কুলের পশ্চিম পাশে নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া জান্নাত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী।

নিহতের শাশুড়ি সাজেদা বেগম ও মেয়ে সুমি আক্তার জানান, দুপুরে ছোট শিশুকন্যাকে খাবার খাওয়ানোর সময় সাদিয়া তাকে মারধর করেন। এ নিয়ে মন খারাপ করে তিনি বাথরুমে ঢুকে পড়েন। দীর্ঘ সময় পরও বাথরুম থেকে বের না হওয়ায় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ সময় তাকে বাথরুমের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের খালা তফুরা বেগম বলেন, গত কয়েক দিন ধরে সাদিয়ার স্বামী সোহেল বিদেশ যাওয়ার জন্য শ্বশুরবাড়ির কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় শ্বশুরবাড়ির লোকজন সাদিয়াকে হত্যা করেছেন বলে দাবি করেন তিনি।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী সোহেলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...