• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশালে ৫৩৬ জেলের কারাদন্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে দুই হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময়ে আটশ’টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ৭৩৯টি মামলায় ৫৩৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ২২ দিনে আইন অমান্যকারীদের কাছ থেকে ১৮ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যানুযায়ী, নিষেধাজ্ঞার ২২ দিনে নিলাম থেকে ৩ লাখ ৩২ হাজার ৩০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে। এছাড়া ২২ দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানে ২৫ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১ কোটি ৪২ লাখ ৩২ হাজার ৯০০ মিটার জাল এবং ১০ হাজার ৩৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে বিভিন্ন অবতরণ কেন্দ্রে ৬২৩ বার, বিভিন্ন মাছঘাটে ৩ হাজার ২১৩ বার, বিভিন্ন আড়তে ৬ হাজার ৫০৫ বার এবং বাজারে ৪ হাজার ৩৫৩ বার পরিদর্শন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...