• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে পাওয়া গেল পটিয়ায় ইউটিউবকে চ্যালেঞ্জ করতে বিশ্ববাজারে বিলিবিলি পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ সাতক্ষীরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার সব ঘটনার ওপর নজর রাখছি আমরা, মক্কা চুক্তিতে বাংলাদেশ প্রশ্নে জয়সওয়াল নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চেষ্টা, গ্রেফতার ১৪ দুধ দিয়ে গোসল করে প্রেমের ইতি টানলেন যুবক পাগলা নদীতে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

ইউটিউবকে চ্যালেঞ্জ করতে বিশ্ববাজারে বিলিবিলি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বিশ্ববাজারে নিজেদের কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। এ জন্য আন্তর্জাতিক অ্যাপ নতুনভাবে চালু করার পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির প্রস্তুতি নিচ্ছে বিলিবিলি।

মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নির্মাতাদের কাছে নিজেদের প্ল্যাটফর্ম তুলে ধরতে মার্কেটিং কার্যক্রম শুরু করেছে বিলিবিলি। এ ছাড়া এক্স-এ নতুন একটি অ্যাকাউন্টও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। বিলিবিলির দাবি, তাদের চীনা ও মার্কিন প্ল্যাটফর্মে একই কনটেন্ট পাওয়া যাবে। নতুন আন্তর্জাতিক অ্যাপে বিদেশি ব্যবহারকারীদের জন্য পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে বলেও জানা গেছে। এর আগে চীনা প্ল্যাটফর্মে নিবন্ধনের সময় বিদেশি ব্যবহারকারীদের পাসপোর্টের মতো পরিচয়পত্র দিতে হতো।

ইতোমধ্যে বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৭ কোটি ৬০ লাখ। আন্তর্জাতিক নির্মাতা মিস্টারবিস্টের মতো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের কারণেও প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। বিশ্ববাজারে সম্প্রসারণের জন্য কর্মী নিয়োগও শুরু করেছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি দেখা গেছে।

পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেন্ট মডারেশন ব্যবস্থা তৈরির কাজও করছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক নির্মাতাদের জন্য ব্র্যান্ডের সঙ্গে স্পনসরড কনটেন্ট তৈরির সুযোগ দিতে একটি মার্কেটপ্লেস তৈরির পরিকল্পনাও রয়েছে। তবে বিশ্ববাজারে সম্প্রসারণের সঙ্গে বিলিবিলিকে কনটেন্ট মডারেশন, সেন্সরশিপ ও ডেটা নিরাপত্তা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। চীনা মালিকানাধীন টিকটকও যুক্তরাষ্ট্রে একই ধরনের নিয়ন্ত্রক ও নিরাপত্তা-সংক্রান্ত বিতর্কের মুখোমুখি হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...