• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা, গ্রেপ্তার ৩ ঝিনাইদহে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও রাজধানীর উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ মক্কা প্রতিরক্ষা জোটে নতুন সদস্য নেওয়ার পথ খোলা রয়েছে, জানিয়েছে পাকিস্তান রাজধানীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি একাদশ শ্রেণিতে বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে দেওয়া হবে টিসি সংসদে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে বিল উত্থাপন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী

আন্দোলনের মুখে বিএম কলেজের উপাধ্যক্ষের পদায়ন বাতিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বিসিএস ক্যাডার শিক্ষকদের টানা সাত দিনের আন্দোলনের মুখে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ পদে অধ্যাপক মো. আবুল কালাম আজাদের পদায়ন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এএসএম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের ৮ নম্বর ক্রমিকে বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদকে একই কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল। তবে ‘প্রশাসনিক কারণে’ ওই পদায়ন বাতিল করা হলো।

এদিকে পদায়ন বাতিলের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার সকালে কলেজে উত্তেজনা দেখা দেয়। অধ্যাপক আজাদের পক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একদল শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর বিপরীতে বিসিএস ক্যাডার শিক্ষকদের পক্ষে আরেকদল শিক্ষার্থী অবস্থান নিলে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। এ সময় প্রশাসনিক ভবন ও অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষকরা। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

বিএম কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম বলেন, আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না। ক্যাডার শিক্ষকদের মর্যাদা রক্ষায় আমরা আন্দোলন করেছি। অধ্যাপক আবুল কালাম আজাদ ১০ শতাংশ কোটায় আসা নন-ক্যাডার শিক্ষক। ক্যাডার পদে নন-ক্যাডারদের পদায়নের বিরুদ্ধে ২০১৭ সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। পদায়ন বাতিল হওয়ায় আমরা সন্তুষ্ট।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...