• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায় নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিলেন স্বামী সকালে নিখোঁজ, রাতে প্রতিবেশীর ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আজ বিশ্ব হাসি দিবস, মন খুলে হাসুন সারাদিন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ছোটবেলায় সুকুমার রায়ের কবিতা পড়ে হাসির আনন্দ পেয়েছেন অনেকেই। কখনো কবিতার মজার পঙ্‌ক্তি মনে করে, আবার কখনো বন্ধুদের সঙ্গে আড্ডায় হেসে উঠেছেন। হাসির সেই আনন্দকে ঘিরেই আজ ২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব হাসি দিবস।

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার বিশ্ব হাসি দিবস পালন করা হয়। মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা ও ইতিবাচক মনোভাব ছড়িয়ে দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।

বিশ্ব হাসি দিবস পালনে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। বরং ছোট ছোট কাজের মাধ্যমেই অন্যের মুখে হাসি ফোটানো সম্ভব। গোমড়ামুখো বন্ধুকে একটি মজার কৌতুক শোনানো, পুরোনো কোনো আনন্দের স্মৃতি মনে করে একসঙ্গে হেসে ওঠা কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে কথা বলার মধ্য দিয়েই দিনটি উদযাপন করা যায়।

হাসি শুধু মন ভালো রাখে না, শরীরের জন্যও উপকারী। হাসির সময় শরীরে আনন্দের অনুভূতি তৈরিতে সহায়ক বিভিন্ন রাসায়নিক উপাদান নিঃসৃত হয়। এতে মানসিক চাপ কমতে এবং মন প্রফুল্ল রাখতে সাহায্য করে।

হাসির প্রতীক হিসেবে হলুদ রঙের ব্যবহারও বেশ পরিচিত। প্রফুল্লতা ও আনন্দের প্রতীক হিসেবে হলুদ রঙকে বিবেচনা করা হয়। এ কারণেই হাসিমুখের প্রতীকেও এই রঙের ব্যবহার দেখা যায়।

বিশ্ব হাসি দিবসের সঙ্গে জড়িয়ে আছে মার্কিন চিত্রশিল্পী হার্ভি বলের নাম। পরিচিত হলুদ হাসিমুখের প্রতীক তৈরির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। মানুষের মধ্যে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তিনি কাজ করেছিলেন।

২০০১ সালে হার্ভি বল মারা যান। তবে তার প্রতিষ্ঠিত হার্ভি বল বিশ্ব হাসি ফাউন্ডেশন প্রতিবছর বিশ্ব হাসি দিবস পালনের মাধ্যমে মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া এবং সুন্দর মুহূর্ত ভাগাভাগি করার বার্তা পৌঁছে দিচ্ছে।

বিশ্ব হাসি দিবসের বার্তা একটাই, নিজের মুখে হাসি রাখার পাশাপাশি অন্যের মুখেও হাসি ফোটানোর চেষ্টা করা। তাই আজকের দিনটি কাটুক আনন্দে, ভালোবাসায় ও হাসিমুখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...